Our Esteemed Authors

Meet the talented authors who inspire, educate and entertain through their powerful words and exceptional storytelling.

10+

Happy Authors

10+

Books Published

1+

Years of Trust

AUTHORS

10 Authors

10 authors found

Spiritual

আকাশ সেনগুপ্ত মূলত আধ্যাত্মিক ও তান্ত্রিক দর্শনভিত্তিক বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর। বজ্রযান তন্ত্র, বৌদ্ধ দর্শন, ধ্যানসাধনা এবং মানবচেতনার গুপ্ত স্তর নিয়ে তাঁর গভীর আগ্রহ তাঁর লেখাকে দিয়েছে এক রহস্যময় ও দার্শনিক মাত্রা। তাঁর সাহিত্যকর্মে বজ্রযান তন্ত্রের গুপ্ত সাধনা, করুণা ও প্রজ্ঞার সমন্বয়, মন্ত্র–মুদ্রা–ধ্যানের অন্তর্নিহিত শক্তি এবং আত্মজাগরণের পথ কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে। তিনি বিশ্বাস করেন, তন্ত্র কেবল আচার নয়—এটি আত্মার রূপান্তরের এক গভীর বিজ্ঞান। “সুনেত্র ও বজ্রযান” গ্রন্থে লেখক হিমালয়ের নীরবতা, বৌদ্ধ তান্ত্রিক সাধনা এবং অন্তর্জাগতিক অনুসন্ধানকে একসূত্রে গেঁথেছেন। তাঁর লেখনী পাঠককে শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং ধ্যান, চেতনা ও মুক্তির এক অন্তর্মুখী যাত্রায় নিয়ে যায়। আকাশ সেনগুপ্তের লেখার প্রধান বৈশিষ্ট্য হলো—আধ্যাত্মিক গভীরতা, নান্দনিক ভাষাশৈলী এবং গুপ্ত তান্ত্রিক দর্শনের সহজ অথচ অনুভবময় উপস্থাপনা। তাঁর বিশ্বাস— “বজ্রযান মানুষের বাহ্য জগতের নয়, অন্তর্জগতের দরজা খুলে দেয়।”

1 BooksSince 2026

Featured Books

শূন্যতা ও বজ্রযান
View Profile & Books

Poetry Collection

Born at Shyamnagar, 24 Parganas North, Swarup Ghosh was raised in the renowned and planned Railways city of Chittaranjan. This environment, rich with heritage, shaped his inner world. He unknowingly began to pen his inner feelings back in 1999, filling diaries with poems that remained unnoticed for decades. Recognizing this as the ideal time to showcase his tireless efforts to the public, he is stepping forward. Swarup wishes to spread his wings towards a new horizon, roaming in the arena of literature and poertry. He hopes his poems will the hearts of his beloved readers and all book lovers. Guided by a profound faith in Karma, the almighty, and spirituality, he seeks support to continue gifting his newly articulated poems often.

1 BooksSince 2026

Featured Books

প্রয়াস ও প্রাপ্তি
View Profile & Books

Bengali Poetry / Contemporary Bengali Literature

সুনিতা চন্দ্র সাহা (অ্যানা) । জন্ম ৮ট ই অক্টোবর। উত্তর কলকাতা নিবাসী অ্যানা। প্রাচীন ভারতীয় ইতিহাসে এম.এ পাশ্। সাম্প্রতিককালে কবিতা ও বিভিন্ন গল্পের রসদ পৌঁছে দিচ্ছেন পাঠক পাঠিকাদের ঘরে ঘরে। বিভিন্ন পত্রিকায় তার কবিতা দৃশ্যমান। এক কথায় রোমান্টিক কবিতার চর্চা তার লেখায় দেখতে পাওয়া যায়। ভারত মন্ত্র,' কলম, সাপ্তাহিক মনন, পত্রিকায় তার কবিতা দেওয়া আছে। এছাড়া প্রেমের কলরব, কবিতার মুখোমুখি, দার্জিলিং নামা প্রভৃতি বইতে তার কবিতা ও গল্প বর্ণিত। আসন্ন দিনে তার আরো লেখার সম্ভারের জন্য আমরা অপেক্ষারত।

1 BooksSince 2026

Featured Books

আমি আছি
View Profile & Books

Fiction

অর্জুন পাল—পেশায় একজন প্রশাসনিক কর্মকর্তা, নেশায় সাহিত‍্য এবং রহস্যের নিরলস অনুসন্ধানী। মানুষের জীবন, ইতিহাস, পুরাণ ও অদেখা সত্যের গোলকধাঁধায় দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁর লেখনীকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা। বাস্তবের সূক্ষ্ম পর্যবেক্ষণ আর কল্পনার শিহরণ মিশিয়ে তিনি নির্মাণ করেন এমন কাহিনি, যা পাঠককে প্রথম পৃষ্ঠা থেকে শেষ অবধি প্রশ্ন, বিস্ময় ও উত্তেজনার আবর্তে আটকে রাখে। রহস্য, ইতিহাস ও ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের গভীর অনুরাগী এই লেখকের প্রতিটি সৃষ্টি পাঠককে আমন্ত্রণ জানায় পরিচিত পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা এক অচেনা সত্যের সন্ধানে। তাঁর বিশ্বাস—প্রতিটি রহস্যের অন্তরালে লুকিয়ে থাকে এমন এক সত্য, যা কল্পনার চেয়েও বিস্ময়কর।

1 BooksSince 2026

Featured Books

অজয় বিজয়ের নোবেল প্রাপ্তি
View Profile & Books

Contemporary Poetry

Puja Mukherjee is an emerging Indian poet, writer, and a student of Psychology from Kolkata, West Bengal. She is also an aspiring model and acting practitioner who believes in the power of art to express the deepest human emotions. Lost in Love, Beauty in Pain is her debut poetry collection, exploring themes of love, heartbreak, healing, hope, and self-discovery. Through her words, she hopes to offer comfort to those who have loved deeply, endured silent battles, and found the courage to keep moving forward. Alongside her academic journey in psychology, Puja is passionate about literature, poetry, and the performing arts. She hopes her writing inspires readers to embrace both the beauty and the pain that shape every human heart.

1 BooksSince 2026

Featured Books

Lost In Love Beauty In Brain
View Profile & Books

Horror / Supernatural Fiction

১৬ই ডিসেম্বর ১৯৯০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে উদয়রামপুর পল্লিশ্রী শিক্ষায়তন বিদ্যালয় থেকে ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ছোটোবেলা থেকেই বই পড়তে ভালোবাসেন, তার সাথে লেখালেখির প্রতি ছিল তার বাড়তি আগ্রহ। তিনি তার ছোটো জীবনের সম্পূর্ণটাই লেখালেখিতে ব্যায় করেছেন। বর্তমানে বিভিন্ন প্রকাশনীতে সম্পাদনা করার পাশাপাশি প্রচুর লেখালেখিও করেন। শিক্ষকতার সাথেও তিনি যুক্ত। বিভিন্ন সংকলন ও ম্যাগাজিনে এনার লেখা অনেক কবিতা ও গল্প প্রায়শই বের হয়। নিজের লেখা অনেক একক কাব্যগ্রন্থের বইও বের হয়েছে। বিন্দি প্রকাশনীর হাত ধরে " নিঃশব্দের ডাকে" নামক একটি ভৌতিক কাব্যগ্রন্থের বইও লিখেছেন। তাছাড়াও নিজের সম্পাদনায় তোমায় আমায় মিলে , অন্ধকার নামলেই ওরা আসে নামক সংকলনের বইও প্রকাশিত হয়েছে।

1 BooksSince 2026

Featured Books

একটা সাজানো ভয়
View Profile & Books

Poetry

প্রদীপ কুমার সরকার জন্ম -৫/২/১৯৭৮ শিক্ষা গত যোগ্য -ডাবল এম এ (ইতিহাস) কর্ম জীবন - শিক্ষক, অম্বিকা নগর হরিপ্রিয়া হাইস্কুল,মৈপীঠ, দক্ষিণ ২৪পরগণা। বর্তমান -পশ্চিম জয়নগর জে সি হাইস্কুল,বাদুরিয়া, উত্তর ২৪পরগণা।

1 BooksSince 2026

Featured Books

নীহারিকার দিন রাত্রি
View Profile & Books

Drama / Political Drama

লেখক পরিচিতি : পেশায় শিক্ষকতা,নেশায় নাটক সঞ্জয়ের বেড়ে ওঠা নব্বই দশকে নৈহাটির অদূরে মাটি,ইঁট গাছ-পালা,আর অড়হর ক্ষেতের হাওয়া ছিঁড়ে। একদিকে উদবাস্তু পাড়া, অন্যদিকে ভাটপাড়া নামক ধ্রুপদী অথচ অপসৃয়মান এক জনপদের অন্ধ গলি পথে ইতি-উতি ছড়িয়ে থাকা ভূগোল আর ইতিহাস ওর লেখার বরাবরই অনুপ্রেরণা।তারপর কলকাতা আর জঙ্গল মহল।টাঁড় ভূমিতে বারো বছরের যাপন তার মনোভুমিতে আলোড়ন ফেলে,ওইসব মূলবাসী,আদীবাসী মানুষদের জন্য লেখা শুরু করেন উনি।পান সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সান্নিধ্য। সঞ্জয় ছোট থেকেই গ্রুপ থিয়েটারের সৈনিক।এখন তার ঝুলিতে বহু ছোট নাটক,বড় নাটক আর কবিতা।'কুরুক্ষেত্রের প্রথম শহীদ' রচনার জন্য নাট্যকার মনোজ মিত্রের হাত থেকে ২০২০ সালে পান 'সুন্দরম' পুরষ্কার। এছাড়াও বিবিধ বিষয়ে নাট্য রচনার জন্য পেয়েছেন ব্রাত্যজন সহ আরো অনেক সম্মান ও পুরষ্কার।

1 Books2+ ReadersSince 2026

Featured Books

এক রাজনৈতিক মৃত্যু
View Profile & Books

Creativity & Innovation

SARTHAK KUMAR MITRA He was born in Krishnanagar city of Nadia district in West Bengal, in 2002. He studied in “Krishnanagar Government College” and passed B.Sc. (Honours) in “Geography”. Then, he passed ‘B.Ed.’. Currently, he is studying MBA from “Techno India University” in Kolkata. But he had much more interests towards “Literature” from his childhood. The activities like writing stories, poems, essays etc sites of literature always attracted him very much and he always tried to write and give something new and creative in his own writing and activities every time. Thus, he enters the world of literature in both Bengali and English languages. Slowly, the “Book Writing” becomes his mostly loved passion and hobby. So, he writes whenever he gets free time. Above all, he is now a “New Young Writer” in the world of Literature in this new generation, at the present time.

1 Books1+ ReadersSince 2026

Featured Books

Think and imagine with me
View Profile & Books

Become Our Next Published Author

Join hundreds of authors who turned their dreams into reality with Rochonalok Books.